রাজনীতি

প্রধান উপদেষ্টার সর্বদলীয় সভায় যাচ্ছে জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো ও সমাবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী এর লোগো সহ একটি সমাবেশের ছবি, যেখানে নেতাকর্মীরা অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় সভায় অংশগ্রহণ করবেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। সভায় জামায়াতে ইসলামীর ৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল অংশ নিবে।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১৬ জানুয়ারি বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় সভায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। আর এই সভায় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর নেতৃত্ব দিবেন।

এর আগে, এই সভায় বিএনপির অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হলে পরে জানা যায়, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় সংলাপে বিএনপির প্রতিনিধি হিসেবে দলটির একজন সদস্য অংশ নেবেন। সংলাপে অংশ নিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গুলশানের বাসা থেকে কিছু সময়ের মধ্যে রওনা করবেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, আজ বিকেল ৪টায় বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘোষণা চূড়ান্ত করতে সর্বদলীয় সভায় ডেকেছে। সব রাজনৈতিক দলগুলোকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

বিষয়:জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টা সর্বদলীয় সভা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…