বাংলাদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর বিচারের দাবি

জামায়াতে ইসলামীর প্রতীক ও প্রতিবাদী লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতে ইসলামীর প্রতীক ও তাদের বিরুদ্ধে বিচারের দাবিতে প্রতিবাদী লেখা।. Channel i News – চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবিলম্বে দল হিসেবে জামায়াতে ইসলামী, রাজাকার, আল বদর, পাকিস্তানি গণহত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার শুরুর দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। 

আজ সোমবার ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদেন শেষে এ কথা বলেন কমিটির নেতৃবৃন্দ।

এসময় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলেও জানান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা শাহরিয়ার কবির।

তারা বলেন, ৭১ এর গণহত্যা অস্বীকারকারী এবং মুক্তিযুদ্ধের স্বীকৃত ইতিহাস বিকৃতকারীদের শাস্তির জন্য প্রস্তাবিত আইন দ্রুত কার্যকর করতে হবে।

বিষয়:একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির গণহত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…