জনপদ

জামায়াত প্রার্থীর নির্বাচনী গণসংযোগে হামলার অভিযোগ, আহত ১০

নির্বাচনী প্রচারণার সময় হামলার ঘটনায় আহত ১০ জন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী গণসংযোগের সময় কিছু লোকের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি, আহত ১০ জন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জামালপুর-৫ (সদর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুস সাত্তারের নির্বাচনী গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এ সময় জামায়াতের ১০ কর্মী-সমর্থক আহত হয়েছে।

আজ শনিবার (৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় বাজারে এ ঘটনা ঘটে।

মাওলানা আব্দুস সাত্তারের অভিযোগ, দুপুরে কর্মী-সমর্থকদের নিয়ে তিনি নির্বাচনী গণসংযোগ শুরু করেন। বানারেরপাড় বাজার এলাকায় পৌঁছলে রানাগাছা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাকিউল্লাহ শিপলুর নেতৃত্বে ৩০/৩৫ সন্ত্রাসী এ হামলা চালায়।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা বানারেরপাড় বাজারের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের পর পাল্টা বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও যুবদল। জামায়াতের অভিযোগ মিথ্যা বানোয়াট বলে দাবি করেন তারা।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…