চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যান্টনমেন্টে গানম্যানসহ প্রবেশে বাধা, সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়ালেন জামায়াত প্রার্থী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গানম্যানসহ ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে প্রবেশ করতে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান। ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশের বিধিনিষেধ থাকলেও বিষয়টি নিয়ে দায়িত্বরত সেনাসদস্যদের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান তিনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ক্যান্টনমেন্টে ঢোকার সময় প্রার্থীর পরিচয় জানতে চান প্রবেশপথে দায়িত্বে থাকা সেনাসদস্যরা। এ সময় তার সঙ্গে থাকা একজন জানান, তিনি ওই আসনের এমপি প্রার্থী। পরে সেনাসদস্যরা জানতে চান তিনি কোন দলের প্রার্থী জবাবে বলা হয়, জামায়াতে ইসলামীর।

এরপর নিরাপত্তাজনিত কারণে ক্যান্টনমেন্টে অস্ত্র বহনের বিধিনিষেধের কথা উল্লেখ করেন সেনাসদস্যরা। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে খালিদুজ্জামান অভিযোগ করেন, অন্য রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে ভিন্ন আচরণ করা হচ্ছে।

খালিদুজ্জামান আরও বলেন, সেনাবাহিনীকে পরিকল্পিতভাবে বিতর্কিত করা হচ্ছে এবং প্রয়োজনে তিনি সেনাপ্রধানের সঙ্গে কথা বলবেন।

পরিস্থিতির একপর্যায়ে জামায়াত প্রার্থী ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলতে চান। তাকে একটি মোবাইল ফোন দেওয়া হলে তিনি পরিচয় দিয়ে জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য তার সঙ্গে গানম্যান দেওয়া হয়েছে।

Reneta

সেই অবস্থায় তাকে ক্যান্টনমেন্টে প্রবেশে বাধা দেওয়া কেন সে প্রশ্ন তোলেন তিনি এবং বিষয়টি সেনাপ্রধানের কাছে অভিযোগ করার কথাও বলেন।

শেষ পর্যন্ত পরিস্থিতি বুঝে শান্ত হয়ে খালিদুজ্জামান ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা প্রত্যাহার করে গাড়ি ঘুরিয়ে ক্যান্টনমেন্ট এলাকা ত্যাগ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যান্টনমেন্টগানম্যানসহ প্রবেশজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জামায়াতে ইসলামীঢাকা ১৭ আসনপ্রার্থী স ম খালিদুজ্জামান
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT