রাজনীতি

ইসলামী আন্দোলনকে নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য না করতে অনুরোধ জামায়াতের আমিরের

ইসলামী আন্দোলনকে নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য না করতে অনুরোধ জামায়াতের আমিরের

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কিছু মানুষ জামায়াতে ইসলামীর প্রতি সংহতি ও সহানুভূতি প্রকাশ করতে গিয়ে ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিষয়ে অনভিপ্রেত মন্তব্য ও লেখালেখি করছেন। এ ধরনের কর্মকাণ্ড বিভ্রান্তি সৃষ্টি করছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, যারা সত্যিই জামায়াতে ইসলামীর প্রতি ভালোবাসা ও সমর্থন রাখেন, তাদের উচিত এ ধরনের অনাকাঙ্ক্ষিত কাজ থেকে বিরত থাকা। সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে তিনি পোস্টটি শেষ করেন।

সত্যিই যদি আপনারা জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাহলে অনাকাঙ্ক্ষিত এ ধরনের সকল কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন।

বিষয়:জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…