চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুমিন ফারহানার বক্তব্যের পরে কিছু এমপিদের অঙ্গভঙ্গি, জামায়াত আমিরের আপত্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের পর ট্রেজারি বেঞ্চের (সরকারি দল) কিছু এমপির অঙ্গভঙ্গি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৯ এপ্রিল) সংসদের অধিবেশন চলাকালে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

রুমিন ফারহানা সংসদে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপের সমালোচনা করেন। তারপর সংসদে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। এসময় ফ্লোর নিয়ে দাঁড়ান বিরোধীদলীয় নেতা। সেসময় বিরোধীদলীয় নেতা বলেন, এই সংসদ দেশের সর্বোচ্চ সম্মানের জায়গা। যারা এখানে নির্বাচিত হয়ে এসেছেন, দেশের জনগণের সমর্থন, ভোট, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে এসেছেন। সেই জায়গায় একজন স্বতন্ত্র সংসদ সদস্য (রুমিন ফারহানা) যখন কথা বলছিলেন, তখন ট্রেজারি বেঞ্চ থেকে কিছু অঙ্গভঙ্গি এসেছে, যা আমার বিবেকে আঘাত লেগেছে।

জামায়াত আমির আরও বলেন, একাধিকবার নির্বাচিত হয়ে এই সংসদে যারা এসেছেন, তাদের কেউ কেউ-ও এ কাজটা করেছেন। আমি তাদের নাম বলে নিজে লজ্জা পেতে চাই না।

এছাড়া, এই ঘটনায় তিনি দুঃখপ্রকাশ করেন এবং সরকারি দলের উদ্দেশে নিন্দা জ্ঞাপন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদজামায়াত আমিরডা. শফিকুর রহমানব্রাহ্মণবাড়িয়া-২ আসনরুমিন ফারহানা
শেয়ারTweetPin1

সর্বশেষ

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় এলজিআরডি প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT