রাজনীতি

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, জামায়াতের শোক প্রকাশ, ধর্মীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, জামায়াতের শোক প্রকাশের জন্য এক অনুষ্ঠানে উপস্থিত, ধর্মীয় নেতা. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমিরে শরীয়ত, হেফাজতে ইসলামের জ্যেষ্ঠ নায়েবে আমির, কামরাঙ্গীরচর মাদ্রাসার মুহতামিম হাফেজ্জী হুজুর রহ. এর ছোট ছেলে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান এ শোক জানায়। এর আগে শুক্রবার বেলা ১১টার পর রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শোকবাণীতে তিনি বলেন, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী-এর ইন্তিকালে জাতি একজন আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও অভিভাবককে হারাল।

তিনি বলেন, তিনি হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের (সাবেক) ভারপ্রাপ্ত সভাপতি এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভাপতি ছিলেন। তিনি সারা জীবন ইসলামের খেদমত করে গিয়েছেন। তিনি দেশে ইসলামী শিক্ষার বিস্তার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। ইলমে দ্বীনের খেদমতের জন্য এ দেশের মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি বলেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি তার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…