জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভিপি পদের লড়াইয়ে নাটকীয়তার অবসান ঘটিয়ে নিজের অবস্থান শক্ত করেছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম।
ইংরেজি ও রসায়নের মতো বড় বিভাগগুলোতে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি ছাত্রদলের প্রার্থী একেএম রাকিবের চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে গেছেন। সর্বশেষ বেশিরভাগ কেন্দ্রের ফলাফল শেষে ভিপি, জিএস এবং এজিএস তিনটি গুরুত্বপূর্ণ পদেই এখন বড় লিড ধরে রেখেছে শিবিরের প্রার্থীরা।
বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই চিত্র উঠে আসে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, হল সংসদসহ বাকি আরও কয়েকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। ইংরেজি ও রসায়নের ফলাফলের পর ভিপি পদে রিয়াজুলের এই লিড কমিয়ে আনা রাকিবের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন তারা৷








