চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলর ভিপি, জিএস ও এজিএস।

‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলর ভিপি, জিএস ও এজিএস।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে কেন্দ্রীয় সংসদে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল বড় ধরনের সাফল্য পেয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশন এ পর্যন্ত ৩৮টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। ঘোষিত ফলাফলে শীর্ষ তিনটি পদেই ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল জয় লাভ করেছে।

প্রকাশিত ফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। ফলে ৮৭০ ভোটের ব্যবধানে ভিপি পদে জয়ী হন রিয়াজুল ইসলাম।

সাধারণ সম্পাদক (জিএস) পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৯৭৩ ভোট। এ পদে ৩ হাজার ৪৯৭ ভোটের বড় ব্যবধানে জয় লাভ করেন আব্দুল আলিম আরিফ।

সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ১৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানজিল পেয়েছেন ৪ হাজার ৭৫ ভোট। এতে ৯৪৩ ভোটের ব্যবধানে এজিএস পদে বিজয়ী হন মাসুদ রানা।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় দুই দশক পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও একটি হল সংসদের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় সেখানে ছয়টি ওএমআর (অপটিকাল মার্ক রিকগনিশন) মেশিনের মাধ্যমে ভোট গণনা শুরু হয়। তবে গণনার তথ্যে অসঙ্গতি দেখা দেওয়ায় কিছু সময়ের জন্য কার্যক্রম বন্ধ থাকে। পরে গভীর রাতে পুনরায় গণনা শুরু হয়।

Reneta

জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। এর মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হয়। ওই হল সংসদে মোট ভোটার ছিলেন ১ হাজার ২৪২ জন, যেখানে প্রায় ৭৭ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অদম্য জবিয়ান ঐক্যএজিএসছাত্রশিবিরজকসু নির্বাচনজগন্নাথ বিশ্ববিদ্যালয়জিএসবিশ্ববিদ্যালয় নির্বাচনভিপিশিক্ষার্থী সংসদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দাবি আদায়ে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ

পরবর্তী

অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল খাতের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র

পরবর্তী

অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল খাতের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন: পাঁচ দিন অব্যাহত থাকার শঙ্কা

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT