চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাকার্তায় বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু, ঢাকার বাতাসের মান কেমন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ পূর্বাহ্ণ ০২, আগস্ট ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ রোববার (২ আগস্ট) শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ৩২তম অবস্থানে। ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ার-এর হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ১৭৪ নিয়ে তালিকার শীর্ষে রয়েছে জাকার্তা। দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, যার একিউআই ১৫৮। তৃতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের স্কোর ১৫৪। এরপর রয়েছে বাহরাইনের মানামা (১৪৫) এবং পাকিস্তানের লাহোর (১৩২)।

এদিকে, ঢাকার একিউআই স্কোর ৭৩। আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, এই স্কোর ‘মাঝারি’ বা ‘সহনীয়’ বায়ুমানের মধ্যে পড়ে।

আইকিউ এয়ার বিশ্বের বিভিন্ন শহরের তাৎক্ষণিক বায়ুমান পর্যবেক্ষণ করে একিউআই প্রকাশ করে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর হলে বায়ুর মান ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি’ বা ‘সহনীয়’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাকার্তাঢাকার অবস্থানদূষিত বায়ু
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আলোচনা

আগস্ট ২, ২০২৬

রূপলাল-রঘুনাথ হাউস: হারিয়ে যাচ্ছে পুরান ঢাকার ঐতিহ্য

আগস্ট ২, ২০২৬

চাঁদপুরের পদ্মা-মেঘনায় কমছে ইলিশ, হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ

আগস্ট ২, ২০২৬

২০ বছর পর দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে স্বাভাবিক গণতান্ত্রিক চর্চা ফিরে এসেছে: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আগস্ট ২, ২০২৬

গ্যাস সংকটে তৈরি পোশাক খাতে ১.২ থেকে দেড় বিলিয়ন ডলারের ক্ষতি

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT