ক্রিকেট

জয়সওয়ালকে নাহিদ রানা, লোকেশকে ফিরিয়ে দিলেন মিরাজ

Bangladesh cricket team players in action during a match at the stadium. Channel i News - চ্যানেল আই নিউজ

Bangladesh cricket team players in white uniforms on the field, preparing for a play during a cricket match. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিরিজের প্রথম টেস্টের সকাল থেকে ভারতের ব্যাটিংয়ের একপাশ আগলে রেখেছিলেন বাঁহাতি ওপেনার যশ্বী জয়সওয়াল। ফিফটি পাওয়ার পর তাকে সাজঘরে ফেরত পাঠিয়েছেন ডানহাতি টাইগার পেসার নাহিদ রানা। জয়সওয়ালের পর লোকেশ রাহুল ফিরে গেছেন সাজঘরে, এবার উইকেট তুলেছেন মেহেদী হাসান মিরাজ। তার আগে হাসান মাহমুদ তুলে নেন ৪ উইকেট।

জয়সওয়াল ১১৮ বলে ৫৬ এবং রাহুল ৫২ বলে ১৬ রানে মেহেদী হাসান মিরাজের শিকার হয়েছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছে ভারত। বাঁহাতি রবীন্দ্র জাদেজা ১৭ বল খেলে ৭ রানে এবং রবীচন্দ্রন অশ্বিন ১৯ বলে ২১ রানে অপরাজিত আছেন। চা বিরতি চলছে।

এর আগে, চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠিয়েছেন সফরকারী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানাকে নিয়ে তিন পেসারে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

দিনের ১০তম ওভারের তৃতীয় বলে সাজঘরে ফিরে গেছেন ভারতের ব্যাটিংয়ে অন্যতম স্তম্ভ বিরাট কোহলি। হাসানের দুর্দান্ত বোলিংয়ে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসবন্দি হওয়ার আগে করেছেন ৬ রান। এসময় ভারতের স্কোর দাঁড়ায় ৩৪ রানে ৩ উইকেট।

ইনিংসের অষ্টম ওভারে হাসান ফেরান আরেক তারকা ব্যাটার শুভমন গিলকে। ধারাভাষ্যকারদের মতে গিলের আউট খুবই অপ্রত্যাশিত ধরনের। হাসানের ফুললেন্থের বল লেগ সাইড দিয়ে বের হয়ে যাচ্ছিল, গিল বলে ফ্লিক করার চেষ্টা করলে ব্যাটের কানায় লেগে লিটনের গ্লাভসে যায়। ৮ বল খেলে কোনো রান যোগ করার আগে সাজঘরে ফিরে যেতে হয় তাকে।

ষষ্ঠ ওভারে অধিনায়ক রোহিত শর্মা স্লিপে শান্তকে ক্যাচ দেন হাসান মাহমুদের বলেই। ১৯ বল খেলে ৬ রান করে সাজঘরে ফিরে যান তিনি। সেটা শুরু হাসান ঝড়ের। লাঞ্চ বিরতির পরে যাতে যোগ দেন নাহিদ ও মিরাজ।

বিষয়:জয়সওয়াল নাহিদ বাংলাদেশ ভারত মেহেদী মিরাজ রাহুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…