চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়, পুতুল, ববি ও বিপুর ব্যাংক হিসাব জব্দ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৬ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
বাংলাদেশের নেতৃস্থানীয় ব্যক্তিরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ (জয়) ও মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল) এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকির (ববি) ব্যাংক হিসাব জব্দের (স্থগিত) নির্দেশ দেওয়া হয়েছে।

শেখ পরিবারের এই তিন সদস্যের পাশাপাশি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু) এবং আওয়ামী লীগের গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও সিআরআই–ইয়ং বাংলা প্রজেক্টের নামে থাকা ব্যাংক হিসাবও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। সিআরআই–সংশ্লিষ্টতায় শেখ পরিবারের তিন সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সোমবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংক হিসাব জব্দের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে।

Banglabid

এ নির্দেশনার ফলে এসব হিসাবের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। চিঠিতে এসব ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও জন্মতারিখ উল্লেখ করা হয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তি ও তাঁদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ২৩(১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাঁদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক সরকারের বিভিন্ন মন্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে। সেই সঙ্গে অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার শেখ পরিবারের তিন সদস্য ও সিআরআই–সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা এল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যাংক হিসাব জব্দসজীব ওয়াজেদ জয়সায়মা ওয়াজেদ পুতুলসেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন স্পিনার নিয়ে বাংলাদেশে আসছে সাউথ আফ্রিকা

পরবর্তী

শিল্পকলায় নতুন ছয় পরিচালক নিয়োগ

পরবর্তী
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রবেশদ্বার, শিল্পকলায় নতুন পরিচালক নিয়োগের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পকলায় নতুন ছয় পরিচালক নিয়োগ

সিলেট স্ট্রাইকার্স ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাশরাফীর বিরুদ্ধে মামলা, যা বললো সিলেট স্ট্রাইকার্স

সর্বশেষ

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT