চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

কাদের নিয়ে প্রথম সিনেমায় পা রাখছেন জাহিদ প্রীতম?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন তারকা ও পাখির ছবি সহ একটি গ্রাফিক. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটক বানিয়ে দর্শকদের কাছে নির্মাতা হিসেবে আস্থা অর্জন করেছেন জাহিদ প্রীতম। তার বানানো ‘বুক পকেটের গল্প’, ‘তিলোত্তমা’, ‘ঘুমপরী’ কনটেন্টগুলো জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের গল্পের সঙ্গে সংলাপে সমসাময়িক অনেকের চেয়েও আলাদা তরুণ এই নির্মাতা।

এবার জাহিদ প্রীতম সিনেমা বানাতে যাচ্ছেন। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে তিনি বললেন, বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে। প্রযোজনা করবে এসভিএফ আলফা আই। ২০২৬ সালে সিনেমার কাজ শুরু হবে, মুক্তি দেয়ার ইচ্ছে আছে ওই বছরেই। ছবিতে আটটি গান থাকবে।

জাহিদ প্রীতম জানান, কারা অভিনয় করবেন সেটি এখনো চূড়ান্ত হয়নি। বাংলা অথবা কলকাতা থেকেও আর্টিস্ট নির্ধারণ হতে পারে। তিনি বললেন, শাকিব খান, জয়া আহসান, আফরান নিশো, মেহজাবীন চৌধুরী সবার সঙ্গে গল্প শেয়ার করেছি। তারা পছন্দ করেছেন। এই গল্পটা একটু ক্রিটিক্যাল। তবে স্বামী-স্ত্রীর শুদ্ধ প্রেমের গল্প থাকবে। পারিবারিক রোম্যান্টিক ধাঁচের গল্প, যেখানে অ্যাকশনও থাকবে।

Banglabid

জাহিদ প্রীতম আরও বলেন, এই গল্পে চরিত্রের মধ্যে ৪২ বছর এবং ২২ বছরের দুটি পর্যায় দেখানো হবে। দুটি বয়সে বড় অংশের কাজ রয়েছে। যিনি করবেন তাকে এই দুটি বয়সের সঙ্গে মানাতে হবে। আবার নতুনদের করতে চাইলে, তারাও দুটি বয়স একসঙ্গে ক্যারি করতে পারবে না।

নির্মাতা বলেন, আসলে আমি যতগুলো কাজ করেছি এগুলোর মাধ্যমে আমার চারপাশের প্রত্যেকেই বলতো আমি যেন সিনেমা নির্মাণ শুরু করি। প্রথম সিনেমায় এমন গল্প দেখাতে চাই যেন, মানুষের জীবন কিছুটা হলের পরিবর্তন করতে পারে, ভালোবাসা সেখাতে পারে। এমন গল্পই নির্বাচন করেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘুমপরীজয়াজয়া আহসানজাহিদ প্রীতমনায়কনায়িকানিশোমেহজাবীনলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন মানুষ হয়েও কুকুরের জীবন বেছে নিলেন টোকো?

আগস্ট ১১, ২০২৬

টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযানে সাদ্দাম গ্রুপের সদস্য গ্রেপ্তার

আগস্ট ১১, ২০২৬
ছবি: ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ (সংগৃহীত)।

রাষ্ট্রপতি নির্বাচন: থাকবে তিনটি ব্যালট বাক্স

আগস্ট ১১, ২০২৬

বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

আগস্ট ১১, ২০২৬

গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, তদন্তে কলকাতা পুলিশ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT