চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডের ছবিতে গাওয়ার স্বপ্ন ঢাকার জাহিদের

‘ইন্ডিয়ান আইডল’ এর বাছাই পর্বে অংশ নেয়ার গল্প শোনালেন জাহিদ অন্তু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২৪
বিনোদন
A A

উপমহাদেশের বিখ্যাত সংগীত রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর নতুন সিজন শুরু হতে যাচ্ছে। তার আগে দেশটির বিভিন্ন রাজ্যে বাছাই পর্বের অডিশন নেয়া হচ্ছে। গত ১৮ জুলাই কলকাতার মহাত্মা গান্ধী রোডের পিবি একাডেমিক স্কুল ভেন্যুতে বাছাই পর্বে অডিশন দিলেন ঢাকার জাহিদ অন্তু। যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শিল্পীর জনপ্রিয় গানগুলো গিটারের তালে তালে ‘কাভার’ গেয়ে বেশ পরিচিতি অর্জন করেছেন।

জাহিদ অন্তু জানান, ইন্ডিয়ান আইডলে অংশ নিতে কলকাতা যাননি। গিয়েছিলেন ব্যক্তিগত কাজে। পরে জানতে পারেন সেখানে এই অডিশন হচ্ছে। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আমি জানতাম ইন্ডিয়ার বাইরে থেকে কেউ অংশ নিতে পারে না। কিন্তু এই প্রতিযোগিতার একজন বলেছিল, আসো, ট্রাই করে দেখো। গিয়ে পাসপোর্ট দেখিয়ে যাবতীয় নিয়মকানুন মেনে অডিশন দেই। অন্যদের কাছে একবার গান শুনেছে।

তিনি আরও বলেন, তিন দফা গাইতে হয়েছে। মিউজিক ছাড়া, গিটার বাজিয়ে এবং পরে মিউজিকের সঙ্গে সবগুলো হিন্দি গান গেয়েছি। আমার পারফর্মে বিচারকরা খুশি ছিলেন। ওখানে যারা ছিলেন সবাই একবাক্যে বলেছেন, আমি মোস্ট ডির্জাভিং। ভাগ্য ভালো হলে আগামি সপ্তাহের মধ্যে সেখান থেকে কল পাবো। তারা ফোন নাম্বার ও যোগাযোগের ঠিকানা রেখে দিয়েছে। যদি সুযোগ পাই তাহলে এরপর সরাসরি মুম্বাই যেতে হবে।

জাহিদ অন্তু জানান, ন্যাশনালিটি নিয়ে যদি সমস্যা না হয় তবে ইন্ডিয়ান আইডল-এর মঞ্চে গান গাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে তার। তিনি বলেন, পারফর্ম শেষ করে বেরিয়ে যাওয়ার সময় আমাকে ডেকে আবার তিনটি গান শুনেছে। যে সেটে দাঁড়িয়ে গেয়েছি সেখান থেকে শুনেছি আমি হয়তো নেক্সট রাউন্ডে সুযোগ পাবো। কারণ, যারা নেক্সট রাউন্ডে যাচ্ছে তাদের এবং আমার পারফর্মের পর এনভায়রনমেন্ট একই ছিল।

বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেল আয়োজিত গানের রিয়্যালিটি শো ইয়াংস্টার সিজন ২-এর চ্যাম্পিয়ন হয়েছেন জাহিদ অন্তু। কাভার গান করে পরিচিতি পেলেও তার একাধিক মৌলিক গান রয়েছে। জাহিদ বলেন, আমার স্বপ্ন হচ্ছে একদিন বলিউডের ছবিতে গাইবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্ডিয়ান আইডলগানজাহিদ অন্তুবলিউডসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সমুদ্র নিরাপত্তা জোরদারে চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্পে ত্রাণ সহায়তার জন্য চীনকে ভেনেজুয়েলার ধন্যবাদ

জুলাই ৭, ২০২৬

গোপালগঞ্জে শিশু মাহফুজ হত্যা মামলায় আপন তিন ভাইকে মৃত্যুদণ্ড

জুলাই ৭, ২০২৬

দেশজুড়ে আনসার-ভিডিপির প্রযুক্তি নির্ভর সেবা দিবে গ্রামীণফোন

জুলাই ৭, ২০২৬

নিঃশব্দে বিদায়, ৩৮ দিন পর জানা গেল গায়িকার মৃত্যুর খবর!

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT