চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বন্ধুর ‘আকাশ হয়ে যাই’

১৬ বছর পর একসঙ্গে আবার গান করলেন জাহিদ আকবর ও লুৎফর হাসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৫
বিনোদন
A A

জাহিদ আকবর ও লুৎফর হাসানের সখ্যতা বহু বছরের। দুজনেই আলাদাভাবে উপহার দিয়েছেন দর্শক নন্দিত একাধিক গান। তবে তাদের একসঙ্গে জুটি হয়ে গান তৈরি হয়েছে দুটি!

নতুন খবর, ১৬ বছর পর জাহিদ আকবরের কথায় গান করলেন লুৎফর হাসান নিজেই। ‘আকাশ হয়ে যাই’ শিরোনামে গানটিতে সুরের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন লুৎফর নিজেই। তরিকের সংগীতায়োজনে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।

জাহিদ আকবর ও লুৎফর হাসান সবশেষ একসঙ্গে কাজ করেছিলেন ২০০৯ সালে। ক্লোজআপ ওয়ান তারকা সালমার একক অ্যালবামে জাহিদ আকবরের লেখা গানে লুৎফর হাসানের সুরে সেটাই ছিল সর্বশেষ কাজ। তার আগে দুই বন্ধু একত্রে কাজ করেছিলেন ফাহমিদা নবীর গানেও। এছাড়াও একসঙ্গে আরও বেশকিছু কাজ রয়েছে তাদের। তবে গত ১৬ বছরে তাদের আর একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি।

জাহিদ আকবর বলেন, আমি যে ধরনের গান লিখতে পছন্দ করি তেমনি একটা ঘোরলাগা প্রেমের গান ‘আকাশ হয়ে যাই’ গানটা। গানের বিষয়, শব্দ, বাক্য, উপমা সবকিছুতে প্রেম মিশে আছে। গানটার সুর শুনেছি বেশ আরামদায়ক একটা গান হয়েছে। বন্ধু লুৎফর হাসান নিজেও অসাধারণ গীতিকার। তার জন্য গান লেখা একটু কঠিন। এই কঠিন বিষয়গুলো করতে আমার ভালোলাগে। ‘আকাশ হয়ে যাই’ সবার হোক।

লুৎফর হাসান বলেন, গানটি আধুনিক রোমান্টিক গান। এতে নব্বই দশকের ব্যান্ড ফ্লেভার আছে।

তাদেরই আরেক বন্ধু সোমেশ্বর অলির লেখা ‘ঘুড়ি’ গান গেয়ে লুৎফর হাসান নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। যুগ পেরিয়ে তার ক্যারিয়ারে সফল গানের সংখ্যাও বেড়েছে।

Reneta

অন্যদিকে, অডিও ইন্ডাস্ট্রিতে জাহিদ আকবরের লেখা বিভিন্ন গান জনপ্রিয় হয়েছে। পাশাপাশি সিনেমার গানেও তিনি রেখেছেন সফলতার স্বাক্ষর।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, এবারের ঈদ আয়োজনে ‘আকাশ হয়ে যাই’ গানটির ভিডিও প্রকাশ পাবে তাদের ইউটিউব চ্যানেলে। এর পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকাশ হয়ে যাইগানজাহিদ আকবরধ্রুবলুৎফর হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে ব্যর্থতার কারণে সরানো হয়নি মার্কিন সেনাপ্রধানকে, যা জানা যাচ্ছে

জুলাই ১, ২০২৬

যে কারণে ‘মাস্তুল’-এর প্রচারণা গানে কণ্ঠ দিলেন বাবু

জুলাই ১, ২০২৬

ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ কার্যক্রম হুমকিতে, জাতিসংঘের উদ্বেগ

জুলাই ১, ২০২৬

পূর্বাচলে হচ্ছে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র

জুলাই ১, ২০২৬

সৌদি আরবে আসা যাওয়ায় অর্থ ও স্বর্ণ বহনে নতুন নিয়ম

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT