শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনায় সম্মিলিত সামাজিক আন্দোলনের ক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনায় প্রতিবাদী মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনায় সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন।

আজ সোমবার ৫ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ড. সৈয়দ আনোয়ার হোসেন, নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক যৌথ বিবৃতিতে বলেছেন, এ ঘটনার সাথে যারা জড়িত তারা যেই হোন না কেন, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একই সাথে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইনে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তারা আরও বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা ধর্ষণের মতো এমন জঘন্য ন্যক্কারজনক কাজ, দেশ ও জাতির জন্য চরম অবমাননাকর।

বিবৃতিতে জোটটির পক্ষ থেকে ভুক্তভোগী নারীর পরিবারের সদস্যদের শারীরিক, মানসিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

বিষয়:ক্ষোভ জাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধর্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…