চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন অবরোধ

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
১১:০০ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন অবরোধের প্রতিবাদে ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চারুকলা ভবনের নির্মাণ কাজ স্থগিতের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে ১০ ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ করে রেখেছে বিভাগটির শিক্ষার্থীরা।

এর আগে, একদল শিক্ষার্থীর দাবির মুখে গত ৩ নভেম্বর এক প্রশাসনিক বৈঠকে ভবনটির নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার ২৫ নভেম্বর দুপুর ১ টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা এ অবরোধ শুরু করেন। ওইদিন রাত ১০ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছিল।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, চারুকলা অনুষদের ভবন তাদের জন্য অতি প্রয়োজন। একটি মহলের অপতৎপরতার কারণে তাদের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করা হয়েছে। তাদের দাবি, অতি দ্রুত চারুকলা অনুষদের ভবন নির্মাণকাজ শুরু করার অনুমতি দিতে হবে।

চারুকলা বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী ইশরাত জাহান ইশিকা বলেন, শ্রেণিকক্ষের সংকটের কারণে চারুকলা বিভাগের ৫৩ তম ব্যাচের শিক্ষার্থীরা এখনো একটি ক্লাসও করতে পারেনি। অন্যদিকে, ব্যাচগুলোর সময়সূচি একটির সাথে অন্যটির সাথে মিলে যাওয়ায় আমাদের বার্ষিক পরীক্ষাগুলো পিছিয়ে যাচ্ছে। এমনকি আজ ৪৯তম ব্যাচ তাদের পরীক্ষাও দিতে পারেনি শ্রেণিকক্ষের অভাবে। ক্যাম্পাসের অন্যান্য ভবনের নির্মাণকাজে কোনো বাধা না আসলেও, সাধারণ শিক্ষার্থীদের নামে কিছু গোষ্ঠী বারবার চারুকলা বিভাগের নির্মাণকাজে বাধা দিচ্ছে। কিন্তু আমাদের কণ্ঠ কখনো শোনা হয় না। এই কারণেই আমরা এই অবরোধ করেছি এবং ভবন নির্মাণকাজ দ্রুত শুরু করার দাবি জানাচ্ছি।

এদিকে, দুপুর ১টার দিকে শুরু হওয়া এ অবরোধের কারণে এখনো বিশ্ববিদ্যালয়ের দুইজন উপ-উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর এবং অন্যান্য কর্মচারীরা ভেতরে আটকে পড়েছেন। ওইদিন রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবির বিষয়ে আগামী ২৮ নভেম্বর আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালে নাকচ করে দেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মাহফুজুর রহমান বলেন, কিছু শিক্ষার্থীর আপত্তির কারণে প্রশাসনিক বৈঠকের মাধ্যমে নির্মাণকাজ স্থগিত করা হয়। চারুকলা বিভাগের শিক্ষার্থীদের প্রতিবাদের প্রেক্ষিতে সমস্যাটি সমাধানের জন্য আমরা একটি বৈঠকের পরিকল্পনা করেছিলাম, কিন্তু উপাচার্যের অনুপস্থিতির কারণে সেটি স্থগিত হয়। ২৮ নভেম্বর উপাচার্য ও চারুকলা বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রস্তাবিত বৈঠকের সময়সূচি প্রত্যাখ্যান করেছেন এবং অবিলম্বে নির্মাণকাজ শুরু করার দাবি জানিয়েছেন। তারা ঘোষণা দিয়েছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

ট্যাগ: অবরোধজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে জামায়াতে আমিরের বৈঠক

পরবর্তী

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরবর্তী
খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, দুই নেতার সাক্ষাৎকার।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশু মারা গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে পাঁচ বছরের শিশুর মৃত্যু

সর্বশেষ

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT