চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরকে আবারও মেয়র পদে চান ৬১ কাউন্সিলর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২৩
গাজীপুর, জনপদ
A A

গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে পুনরায় মেয়র পদে চান ৬১ কাউন্সিলর। রোববার ১২ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে লিখিত আবেদন জানিয়েছেন তারা।

আবেদনে বলা হয়, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম নির্বাচিত কাউন্সিলর ও দলের নেতাকর্মীদের সাথে আলোচনা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতেন। কিন্তু বিগত ১৫ মাসে গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (কাউন্সিলর) আসাদুর রহমান কিরণের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও সমন্বয়হীনতা বর্তমানে চরম সীমায় পৌঁছে গেছে। যার ফলস্বরূপ গাজীপুর সিটি কর্পোরেশন সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে পড়েছে।

এরইমধ্যে হাইকোর্টে আসাদুর রহমান কিরণের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও দ্বৈত নাগরিকত্বসহ ২১টি বিষয় নিয়ে রিট দাখিল হয়। উক্ত রিটের প্রেক্ষিতে হাইকোর্ট দুদককে তদন্ত করার নির্দেশনা প্রদান করেন। এ অবস্থায় ‘আমরা ৬১ কাউন্সিলর আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ করছি উন্নয়নের চাকা সচল রাখতে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে মেয়রের দায়িত্বে ফিরিয়ে আনার জন্য’।

গাজীপুর সিটি করপোরেশনে সবমিলিয়ে ৭৬ জন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর রয়েছে। যার মধ্যে কাউন্সিলর ৫৭ জন ও ১৯ জন সংরক্ষিত কাউন্সিলর। তাদের মধ্যে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে চান না ৬১ জন কাউন্সিলর। তারা সবাই চান জাহাঙ্গীর আলম পুনরায় মেয়র পদে ফিরে আসুক।

এর আগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে ২০২১ সালের ২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এরপর গত ১ জানুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আওয়ামী লীগ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজীপুর সিটি করপোরেশনগাজীপুরের মেয়রজাহাঙ্গীর আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT