চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক নারী ক্রিকেটারের অভিযোগ, তদন্ত কমিটি করছে বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৯ পূর্বাহ্ন ০৭, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
মিরপুর স্টেডিয়াম

মিরপুর স্টেডিয়াম

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল সংশ্লিষ্ট সাবেক কিছু কর্মকর্তা ও নির্বাচকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনেছেন সাবেক এক নারী ক্রিকেটার। যৌন হয়রানির অভিযোগও তুলেছেন তিনি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি। সেই কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নিজেদের চূড়ান্ত তদন্ত রিপোর্ট জমা দেবে।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক এক সদস্যের অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ওই অভিযোগে দলের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির অসদাচরণের কথা উল্লেখ করা হয়েছে। বিষয়টির সংবেদনশীলতা বিবেচনায় বিসিবি ঘটনাটি বিস্তারিতভাবে তদন্তের জন্য একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।’

বিসিবি আরও বলেছে, ‘বিসিবি তার সব খেলোয়াড় ও কর্মকর্তা-কর্মচারীর জন্য নিরাপদ, শ্রদ্ধাপূর্ণ ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বোর্ড এমন অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে নিয়েছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেবে। তদন্ত প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বিসিবি সংশ্লিষ্ট সবাইকে, বিশেষ করে গণমাধ্যমকে, বিষয়টি নিয়ে মন্তব্য, প্রতিবেদন বা অনুমানভিত্তিক আলোচনা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে, যাতে তদন্ত কার্যক্রম প্রভাবিত না হয়।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাহানারাবিসিবিমঞ্জুর আলমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাগরিকার দৃষ্টিনন্দন গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

১০০ ডলারের নিচে নেমেছে তেলের দাম

এপ্রিল ১, ২০২৬

সেমিতে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পুনর্মূল্যায়নের মানববন্ধন

এপ্রিল ১, ২০২৬
হত্যাচেষ্টার এক মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন বরখাস্ত কনস্টেবল শোয়াইবুর রহমান।

‘পুলিশ হত্যার বিচার আর কখনও চাইবো না’

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT