শিক্ষা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত

আহত ছাত্রের ছবি, তার হাতে ও পায়ে ক্ষত চিহ্ন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত, তার হাতে ও পায়ে ক্ষত চিহ্ন, হাসপাতালে চিকিৎসাধীন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মানা মুন উর রশিদ নামে এক শিক্ষার্থী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সোমবার ২২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন। গতকাল রোববার রাতে মোহাম্মদপুর বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমাদের এক শিক্ষার্থী ছিনতাইকারীদের কবলে পড়ে আহত হয়েছে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

এদিকে ভুক্তভোগীর সহপাঠী মো. ফয়সালের তথ্য মতে, রাতে মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে বাসায় ফেরার সময় হঠাৎ দুই জন ছিনতাইকারী পেছন দিক থেকে মানা মুনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা শুরু করে। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসলে ছিনতাইকারী পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীকে আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়।

বিষয়:ছিনতাইকারীর ছুরিকাঘাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…