আদালত

জাকসু নির্বাচন: ভিপি পদে অমর্ত্যের প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ভবন, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অমর্ত্য রায়ের রিটের শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মানজুর আল মতিন। আর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

অমর্ত্য রায় জন প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তিনি ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি। তিনি দাবি করেছেন, তাকে অন্যায়ভাবে ভিপি প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরবর্তীতে ভিপি পদের প্রার্থীতা ফিরে পেতে গতকাল হাইকোর্টে রিটটি করেন অমর্ত্য রায় জন।

দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাকসুতে ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৭৯ জন। ভিপি পদে ১০ জন এবং সাধারণ সম্পাদকে (জিএস) পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের জাকসু নির্বাচনের জন্য ইতিমধ্যে সাতটি প্যানেল ঘোষণা করেছে।

বিষয়:জাকসু হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…