চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েব ফিল্মে জাজ, ‘মাসুদ রানা’র সাজ্জাদের সঙ্গী সামিনা-সৌমি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২১
বিনোদন
A A

সময়ের সঙ্গে তালমিলিয়ে এবার ওয়েব কনটেন্ট নির্মাণের ঘোষণা দিল জাজ মাল্টিমিডিয়া। ‘মোনা’ নামের ওই ওয়েব সিরিজে অভিনয় করবেন আলোচিত রিয়েলিটি শো ‘মেনস ফেয়ার এন্ড লাভলি চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?’র প্রথম রানারআপ সাজ্জাদ হোসেন।

চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়ে সাজ্জাদ বলেন, লুক টেস্ট এবং অডিশনের মাধ্যমে কাজটিতে সুযোগ পেয়েছি। ডিসেম্বর নাগাদ শুটিং শুরু হতে পারে। ‘মোনা’ পুরোপুরি হরর থ্রিলার গল্পে। একটি বাচ্চ মেয়ে ‘মোনা’ নামে অভিনয় করবে।

এর আগে ‘জ্বিন’ নামে একটি সিনেমা নির্মাণ করেছে জাজ মাল্টিমিডিয়া। ওই সিনেমাটি মুক্তির অপেক্ষায়। সাজ্জাদ জানান, ‘মোনা’ অনেকটা জ্বিনের মতোই হরর গল্প।

‘মোনা’ পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। যিনি কয়েক বছর জাজের সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। সাজ্জাদ ছাড়াও অভিনয় করবেন সামিনা বাসার, সেমন্তী সৌমি। জাজ জানায়, গল্পে নতুনত্ব থাকছে। বিস্তারিত জানানো হবে শিগগির।

‘কে হবে মাসুদ রানা’র মঞ্চ থেকে উঠে এসে কয়েকটি নাটকে কাজ করেছেন সাজ্জাদ হোসেন। তবে তার মূল ফোকাস সিনেমায়। সিনেমার জন্য নাটকে কাজ করছেন না সাজ্জাদ হোসেন।

জাজের ‘এমআর নাইন’ নামে আরেকটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে তার। বর্তমানে সৈকত নাসিরের ‘নেটওয়ার্ক’ নামে একটি ওয়েব কনটেন্টের শুটিং করছেন।

Reneta

সাজ্জাদ  বলেন, আমার পূর্ণ মনোযোগ সিনেমাতে। এজন্য নাটকে আর কাজ করছি না। ভালো ভালো সিনেমায় কাজ করতে চাই। মেথড অভিনয় করতে চাই। অভিনয় বা আমার কাজের মাধ্যমে মানুষকে শিক্ষণীয় কিছু দিতে চাই। এজন্য ভালো পরিচালক, প্রোডাকশন হাউজ, ডিওপি, চিত্রনাট্য ও টিমের সংস্পর্শ চাই। কাজ দিয়েই বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েব কন্টেন্টওয়েব ফিল্মজাজমাসুদ রানামোনালিড বিনোদনসাজ্জাদসামিনাসৌমি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফর্টিফাইড চাল উৎপাদন জোরদারে টেকনোসার্ভের কর্মশালা

মে ৪, ২০২৬

বাইফা আজীবন সম্মাননা পাচ্ছেন সুচন্দা

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

মে ৪, ২০২৬

পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো নিরঙ্কুশ জয়ের পথে বিজেপি

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT