চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জাত’ দিয়ে আবারও পর্দায় তাক লাগালেন সানি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২৫
বিনোদন
A A
A man with sunglasses holding a rocket launcher in a dramatic scene. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে বড়পর্দায় মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত সিনেমা ‘জাত’। যেই সিনেমাটি মুক্তির আগেই এর গায়ে ধর্মীয় উস্কানিমূলক ছবির তকমা লেগে গিয়েছিলো। যদিও ছবির প্রচারে গিয়ে সানি দেওল অনুরোধ করে বলেন, ‘জাত’ কোন ধর্মীয় উস্কানিমূলক ছবি নয়। দয়া করে এর গায়ে ধর্মীয় তকমা দেবেন না। এটা ছবি দেখলেই সবাই বুঝবেন।

তবে কি সত্যিই তাই? চলুন জেনে নেওয়া যাক দর্শক রিভিউ। সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ইতিবাচক রিভিউ শেয়ার করছেন ভক্তরা। এক ভক্ত তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘জাত’র প্রথমার্ধটি অসাধারণ আকর্ষণীয়! সানি দেওল, রণদীপ হুদা এবং বিনীত কুমার সিং একেবারেই এটিকে ধ্বংস করে দিচ্ছেন। এখন পর্যন্ত অসাধারণ অভিনয়!”

আরেক ভক্ত লিখেছেন, ‘জাত’ সম্পূর্ণ বিনোদনভিত্তিক সিনেমা! এটি ৯০-এর দশকের আমরা যারা পর্দায় সেই সময় সানি দেওলকে দেখে বড় হওয়া, তাদের জন্য ‘জাত’র সানি এক অন্য পাওয়া। যেই সানির জন্য আমরা উল্লাস করতে করতে বড় হয়েছি, সে আবার দুর্দান্তভাবে ফিরে এসেছে! গত ১৫ বছরে কেউ তাকে এভাবে উপস্থাপন করেনি।

আরেক ভক্ত লিখেছেন, “অভিনন্দন সানি স্যার। ‘জাত’ একটি ব্লকবাস্টার হিট সিনেমা! পর্দায় আমি যা দেখেছি তা ছিল তার সবচেয়ে মহিমান্বিত রূপে বিশৃঙ্খলা। কেবলমাত্র আপনিই সেই বৃহৎ অবতারকে এত অতুলনীয় দৃঢ়তা এবং শক্তির সাথে বহন করতে পারেন।”

২০২৩ সালে বক্স অফিসে ‘গদর ২’ সিনেমার মাধ্যমে সানি তার চলচ্চিত্র জীবনকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছেন। প্রায় ৭০০ কোটি রুপি ব্যবসা করা ছবি উপহার দিয়ে রাজনীতির ময়দান থেকে বর্তমানে অভিনয়েই মনোনিবেশ করেছেন তিনি। এবার ‘জাত’ সিনেমায় রবিনহুড রূপে ধরা দিলেন সানি দেওল।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) মুক্তি প্রাপ্ত ‘জাত’ ছবিটির পরিচালনা করেছেন তেলুগু পরিচালক গোপীচাঁদ মালিনেনি এবং প্রযোজনায় মাইথেরি মুভি মেকারস।

Reneta

সানি দেওল, রণদীপ হুডা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বিনীত কুমার সিং, সায়ামি খের, রেজিনা কাসান্দ্রার মতো অভিনেতারা। সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে ঋষি পাঞ্জাবি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করছেন এস থামান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতবিনীত কুমার সিংরিভিউরেজিনা কাসান্দ্রাসানি দেওলসায়ামি খের
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT