বিনোদন

উত্তেজনায় ভরপুর কারিনার ছবির ট্রেলার!

কারিনার চরিত্রের দৃশ্য, উত্তেজনাপূর্ণ সিনেমার ট্রেলার. Channel i News - চ্যানেল আই নিউজ

কারিনা একটি ক্যাফে বা রেস্তোরাঁর মধ্যে দাঁড়িয়ে আছেন, তার চোখে উত্তেজনা ও মনোযোগ ফুটে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক সুজয় ঘোষের হাত ধরে ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের। আসন্ন সেই সিনেমার নাম ‘জানে জান’। এবার প্রকাশ্যে এলো সেই ছবিটিরই ট্রেলার।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) উত্তেজনায় ভরপুর থ্রিলারধর্মী এই ছবিটির ট্রেলার প্রকাশ্যে এসেছে। ২মিনিট ২০ সেকেন্ডের ট্রেলারটি জুড়ে ছিল টানটান উত্তেজনা। সেই সঙ্গে ট্রেলার জুড়ে দর্শকদের নজর কেড়েছে কারিনা কাপুর খান, বিজয় ভার্মা ও ‘পাতাললোক’ খ্যাত তারকা জয়দীপ আহলাওয়াত।

জাপানি উপন্যাস ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’-এর রূপান্তর ‘জানে জান’। এতে কারিনাকে ডিভোর্সি ও সিঙ্গেল মাদারের চরিত্রে দেখা যাবে। যে নিজের প্রতিবেশীর সাহায্য নিয়ে প্রাক্তন স্বামীর মৃত্যু লুকানোর চেষ্টা করে। এই নিয়েই এগিয়ে যায় গল্প।

ছবিটির ট্রেলার দেখে খুব ভালো মতই বোঝা যাচ্ছে সুজয় ঘোষের আসন্ন এই চলচ্চিত্রে একদম অন্যরকম চরিত্রে দেখা যাবে কারিনাকে। যেভাবে তাকে আগে কেউই দেখেননি।

শুধু তাই নয়, সুজয় ঘোষের ‘কাহানি’ দেখে যারা থ্রিলার সিনেমার প্রেমে পড়েছেন তারা ‘জানে জান’ দেখেও হতাশ হবেন না বলে ধারণা করা হচ্ছে।

‘জানে জান’ প্রসঙ্গে বলতে গিয়ে এর আগে পরিচালক সুজয় ঘোষ জানিয়েছিলেন, ‘জানে জান এমন একটা বইয়ের উপর ভিত্তি করে তৈরি, যা দীর্ঘদিন ধরে আমার ভালোবাসা। যখন থেকে আমি ‘ডিভোশন অফ সাসপেক্ট এক্স’ পড়েছিলাম, তখন থেকেই এটা নিয়ে সিনেমা বানানোর স্বপ্ন তৈরি হয়েছিল আমার মনে। আমার পড়া অন্যতম দুর্দান্ত এক প্রেমের গল্প এটা।

কারিনা, বিজয় আর জয়দীপের কারণে এটি অবশেষে তা জীবন্ত হয়ে উঠেছে স্ক্রিনে। আমরা কঠোর পরিশ্রম করেছি এই গল্পটা বলতে, আশা করি দর্শকদেরও খুব ভালো লাগবে।’  নেটফ্লিক্সের ঘোষণা অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর কারিনা কাপুরের জন্মদিনের দিনই মুক্তি পাবে ছবিটি।

বিষয়:'জানে জান' কারিনা কাপুর ট্রেলার বলিউড অভিনেত্রী সুজয় ঘোষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…