চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আম্বানীদের বিয়েকে ‘আস্ত সার্কাস’ বললেন আলিয়া!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৪
বিনোদন
A A
একজন তরুণী সেলফি তুলছেন, পটভূমিতে অন্ধকার পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটমাধ্যম হোক কিংবা বি-টাউন, সর্বত্র এখন একটাই চর্চা, আর সেটি হলো আম্বানীদের বাড়ির বিয়ে। যা নিয়েই হইচই এখন তুঙ্গে। মুকেশ আম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানী বিয়ে করতে চলেছেন রাধিকা মার্চেন্টকে। আগামী ১২ জুলাই বসবে তাদের বিয়ের আসর।

তবে তাদের বিয়ের অন্য অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আরো চার মাস আগে থেকেই। গত ৩ জুলাই ছিল আম্বানীদের বাড়িতেই ‘মেমারু’র অনুষ্ঠান। এরপর ৫ জুলাই ‘সংগীত’-এর অনুষ্ঠান। আর আম্বানীদের যে কোন অনুষ্ঠানই যেন অসম্পূর্ণ বলিউড তারকাদের ছাড়া।

তাদের বাড়ি ছোট বড় সব অনুষ্ঠানে খান থেকে কাপুর, কুমারদের ভিড়। আম্বানীদের বাড়ির বিয়ের অনুষ্ঠানের যাওয়ার জন্য মুখিয়ে থাকেন তারকারাও। সেই বিয়ে বাড়ির নিমন্ত্রণপত্রই গ্রহণ করলেন না পরিচালক অনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া কাশ্যপ।

বরাবরই বলিউড তারকাদের খুব ঘনিষ্ঠ কখনই ছিলেন না অনুরাগ কাশ্যপ। বরং ঠোঁটকাঁটা বলেই দুর্নাম রয়েছে তার। খানিক যেন বাবার জুতোতেই পা গলালেন মেয়ে আলিয়া কাশ্যপ।

অন্য তারকা সন্তানদের মতো অভিনয়ের দিকে পা না বাড়িয়ে বরং নিজের ইচ্ছেকেই প্রাধান্য দিয়েছেন। নেটপ্রভাবী হিসেবে নাম ডাকও হয়েছে তার। এবার আম্বানীদের বিয়েকে ‘আস্ত সার্কাস’ বলে বসলেন আলিয়া।

পাশাপাশি জানান, এই বিয়েতে নিমন্ত্রণ পেয়েছিলেন তিনি। তবে যেতে অস্বীকার করেন অনুরাগ কন্যা। তার কারণ ও জানিয়েছেন নিজেই।

Reneta

আলিয়া বলেন, “আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল এই বিয়েতে। শুনেছিলাম কেউ একজন আবার এই বিয়ের প্রচারের দায়িত্বেও রয়েছেন (পিআর)। তবে আমার এখনও কিছুটা হলেও আত্মসম্মান রয়েছে। লোকের বিয়েতে গিয়ে নিজেকে বিক্রি করতে পারব না।” – ফ্রি প্রেস জার্নাল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত আম্বানীঅনুরাগ কাশ্যপআম্বানীদের বিয়েআলিয়া কাশ্যপকন্যাপরিচালকরাধিকা মার্চেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT