বিনোদন

২০ অক্টোবর আসছে নতুন জুটির নতুন ছবি

নতুন জুটির প্রেমের ছবি, প্রকৃতির মাঝে সঙ্গীসঙ্গিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকৃতির মাঝে প্রেমের ছবি, একটি যুবক ও যুবতী সুইংয়ে বসে আছেন, হাসি ও প্রেমের মুহূর্তে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ২০ অক্টোবর মুক্তি পাচ্ছে নির্মাতা রাইসুল ইসলাম অনিকের চলচ্চিত্র ‘ইতি চিত্রা’। ইতোমধ্যেই গত ৭ অক্টোবর সিনেমাটির পোস্টার ফেসবুকে প্রকাশ করা হয়েছে। রোমান্টিক ঘরানার চলচ্চিত্র ‘ইতি চিত্রা’র পোস্টারে রোমান্টিক আবহ ফুটে উঠেছে।

এই সিনেমায় রাকিব হোসেন ইভান ও জান্নাতুল রিতু নামে দুই নতুন মুখ জুটি বেঁধেছেন। এ বিষয়ে নির্মাতা রাইসুল ইসলাম অনিক বলেন, ‘গল্পের প্রয়োজনেই দু’জন নতুন মুখকে নির্বাচন করা হয়েছে। আশা করছি নতুন এই জুটি ও ছবিটি দর্শকরাও বেশ পছন্দ করবে।

তিনি আরও বলেন,‘খুব শীঘ্রই সিনেমাটির টিজার ও ট্রেলার মুক্তি দেওয়া হবে। সেখান থেকে দর্শকরাও কাজটির ব্যাপারে ভালো ধারণা লাভ করতে পারবে।’

এই সিনেমায় আরও অভিনয় করেছেন নরেশ ভূইয়া, ফরহাদ লিমন, শেখ স্বপ্না, মনিরুজ্জামান মনি, লোবা আহমেদ, সোহানা শারমিন, বিটিশ বাবু, কামাল খান, তামিম ইকবাল প্রমুখ।

অভি কথা চিত্র’র পরিবেশনায় সিনেমাটি প্রযোজনা করেছে উইনার ফিল্মস ও সঙ্গী প্রোডাকশনস। ছবিটির ডিজিটাল পার্টনার টাইগার মিডিয়া।

বিষয়:ইতি চিত্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…