চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্রথমবার টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ভারতে খেলতে এসেছিল ইতালি। নেপালকে ১০ উইকেটে হারিয়ে অভিষেক বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে আজ্জুরিরা। দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ক্রিশান কালুগামাগে।

ইতালির ১০ উইকেট ও ৪৪ বল হাতে রেখে তোলা জয়ে বড় অবদান রেখেছেন ওপেনার দুই ভাই জাস্টিন মোসকা ও অ্যান্থনি মোসকা। তারা অপরাজিত থেকে ইতালিকে জয়ের বন্দরে নোঙর করান। জাস্টিন ও অ্যান্তনির ১২৪ রানের জুটি ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপের যে কোনো উইকেটে ইতালির সর্বোচ্চ রানের রেকর্ড।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ইতালি। আগে ব্যাট করা নেপাল ১৯.৩ ওভারে ১২৩ রান তুলতে অলআউট হয়। জবাব দিতে নেমে ১২.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১২৪ রান করে ইতালি। ১০ উইকেটের বড় জয়ের সাথে রেকর্ড করে ইউরোপের দলটি।

নেপালের ওপেনিং জুটিতে তেমন রান আসেনি। দ্বিতীয় উইকেট জুটিতে ৪১ রান করেন আসিফ শেখ ও রোহিত পোড়েল। এরপর চতুর্থ উইকেট জুটিতে সর্বোচ্চ ৪৪ রানের জুটি গড়েন আরিফ শেখ ও দিপেন্দ্র আইর। নেপালের সর্বোচ্চ ২৭ রান আসে আরিফ থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন রোহিত ও ২০ রান করেন আসিফ।

ইতালির ক্রিশান কালুগামাগে ৩টি উইকেট এবং বেন মানেন্তি নেন ২টি উইকেট। একটি করে উইকেট নেন আলী হাসান, জেজে স্মাটস ও জাসপ্রিত সিং।

Reneta

জবাব দিতে নেমে দুই ভাই জাস্টিন মোসকা ও অ্যান্থনি মোসকার ঝড়ে নেপালের কোনো বোলারই দাঁড়াতে পারেনি। অ্যান্থনি ৩২ বলে ৬২ এবং জাস্টিন ৪৪ বলে ৬০ রানে অপরাজিত থাকেন। অ্যান্থনি ৬টি ছক্কা ও ৩টি চার মারেন। জাস্টিন ৩টি ছক্কা ও ৫টি চার মারেন। এ জয়ে ইংল্যান্ডকে সরিয়ে টেবিলের তিনে উঠে এসেছে ইতালি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যান্থনিইতালিক্রিশানজাস্টিননেপালভারতমুম্বাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

প্রতিটি মানুষের কথা চিন্তা করে আগামী বাজেট দেয়া হবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

জুন ৩, ২০২৬

গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

জুন ৩, ২০২৬

জন্মদিনের আনন্দ ভাগাভাগি করলেন চঞ্চল চৌধুরী

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন

জুন ৩, ২০২৬

ফাইনালে উঠলেও সাবধানী বাংলাদেশ, বলছেন অধিনায়ক মারিয়া

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT