অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে ৫ লাখ ৩০ হাজার টন ইলিশ হয়। এর মধ্যে ৩ হাজার টন ইলিশ গেলেও তার কোন প্রভাব বাজারে পড়বে না। বন্ধুপ্রতিম দেশকে ইলিশ দেওয়াটা সৌজন্যবোধের। এটার সাথে তাদের আবেগের সম্পর্ক আছে।
রোববার ২২ সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ায় প্রধান উপদেষ্টাসহ অনেকের বাহবা পেয়েছেন।
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, যে ইলিশ রপ্তানি হচ্ছে তা চাঁদপুর ঘাটের একদিনের সমপরিমাণও নয়। রপ্তানির বিপক্ষে যারা বলে তারা ইমোশনাল। এর বাণিজ্যিক সুবিধা আছে। ফরেন কারেন্সি আসে। রপ্তানি না করলে চোরাচালান হয়।








