চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একইসাথে জাতীয় ও স্থানীয় নির্বাচন করা সম্ভব নয়: ইসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, একইসাথে জাতীয় ও স্থানীয় নির্বাচন করা সম্ভব নয়। আমাদের ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। সকল স্থানীয় একসাথে করাও সম্ভব নয়। তবে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্থানীয় নির্বাচন করা সম্ভব।

তিনি বলেন, আমাদের মনে হয়েছে, জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়া সংবিধানের সাথে সাংঘর্ষিক।

রোববার (১২ জানুয়ারি) জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে পাশ করা আইন পর্যালোচনা করতে নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে কমিশন সকাল ১১ টায় বৈঠকে এসব বলেন নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশনার বলেন, জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে ফিরিয়ে আনতে চিঠি দেয়া হবে। একসাথে জাতীয় ও স্থানীয় নির্বাচন করা সম্ভব নয় বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনের ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০’ বাতিল করে ২০২৩ সালে জাতীয় সংসদে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ পাশ করে আওয়ামী লীগ সরকার। ওই আইনে জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অধীনে নেয়া হয়।

এছাড়া সভার অন্য এজেন্ডার মধ্যে রয়েছে, বিশেষ এলাকায় ভোটার নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ তথ্য ফরম ব্যবহার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল কাঠামো ও সরঞ্জাম হালনাগাদকরণের বিষয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশননির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT