সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রতি বছর ৩১শে ডিসেম্বরের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে হবে। তবে চলতি বছর দিতে হবে ৩০শে নভেম্বরের মধ্যে। ভুল তথ্য দিলে তা হবে শাস্তিযোগ্য অপরাধ। সম্পদের হিসাব জমা দেয়া বাধ্যতামূলক করায় দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব।








