ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলমকে বদলি করা হয়েছে।
রোববার ২২ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে তাকে পরবর্তী পদায়ন বা বদলির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুক্ত হতে বলা হয়েছে।
বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা ড. মহা. বশিরুল আলম ১৯৯৪ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন জেলা-উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরগুনার জেলা প্রশাসক, কৃষি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।








