আন্তর্জাতিক

আমেরিকানদের সমর্থন চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

ইসরায়েলি প্রধানমন্ত্রী আমেরিকার সমর্থন চাইলেন, সংবাদ সম্মেলনে বক্তৃতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি প্রধানমন্ত্রী আমেরিকার সমর্থন চাইলেন, সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকানদের সমর্থন চেয়েছেন। এক ভিডিওতে আমেরিকানদের উদ্দেশ্যে ইংরেজিতে দেয়া বক্তব্যে এই সমর্থন চান বেনিয়ামিন নেতানিয়াহু।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ২৫০ বছর ধরে ‘স্বাধীনতা রক্ষা’ করা যুক্তরাষ্ট্রের সেনা ও নারীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলি সেনাবাহিনী মধ্যপ্রাচ্যের ‘স্বাধীনতা রক্ষা’ করছে। ইরানি শাসনকে তিনি ‘অত্যাচারী’ বলে উল্লেখ করেন। আমাদের শত্রু, আপনাদের শত্রু। আমরা যা করছি, তা করে আমরা এমন কিছুর মুখোমুখি হচ্ছি- যা আজ হোক বা কাল হোক আমাদের সকলের জন্য হুমকিস্বরূপ।

প্রমাণ উল্লেখ না করে তিনি বলেন, ইসরায়েল পদক্ষেপ না নিলে ইরান তাদের প্রক্সি হিজবুল্লাহ ও হামাসকে পারমানবিক অস্ত্রে সজ্জিত করতো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাদের জনগণ এবং বিশ্বের আরো অনেকের স্পষ্ট সমর্থনে ইসরায়েল এটি করছে।

বিষয়:ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…