চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেপ্তার আতঙ্কে ইসরায়েলি প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৩ পূর্বাহ্ণ ২৯, এপ্রিল ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েলি প্রধানমন্ত্রী ভাবছেন, গ্রেপ্তার আতঙ্কে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় মানবতাবিরোধী অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এমন চাপের মধ্যেও গাজার রাফায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ৬৬ ফিলিস্তিনি।

সোমবার ২৯ এপ্রিল আলজাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই তথ্য জানায়। এছাড়াও গাজায় ইসরায়েলিদের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছে ফিলিস্তিনপন্থীরা। এমনকি আন্দোলন দমাতে শত শত বিক্ষোভকারীকে গ্রেপ্তারও করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবতাবিরোধী অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুসহ বেশ কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত। নেতানিয়াহু ছাড়াও এতে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং চিফ অফ স্টাফ হার্জি হালেভির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

Banglabid

এছাড়াও আইসিসি কর্তৃক বর্তমানে অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ইসরাইলের কর্মকাণ্ডেরও তদন্ত করছে বলে জানানো হয়।

গ্রেপ্তারি পরোয়ানা জারি নিয়ে নেতানিয়াহু প্রচণ্ড চাপে রয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি বিশ্লেষক বেন কাসপিট। তিনি এক সংবাদ মাধ্যমকে জানান, নেতানিয়াহু ও অন্যান্য ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে যেন আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি না করে সেজন্য কূটনৈতিক যুদ্ধেও নেমেছে ইসরায়েল। তাদের সঙ্গে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রও।

বৈশ্বিক চাপের মধ্যেও গাজার একমাত্র নিরাপদ অঞ্চল রাফায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় হতাহত হয়েছে বহু ফিলিস্তিনি। রাফায় বর্তমানে প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। তাই সেখানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস।

Reneta

রাফায় হামলা চালানোর ব্যাপারে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জানান, হামাস যদি জিম্মি মুক্তি চুক্তি করে তাহলে গাজার শেষ নিরাপদস্থলে ইসরায়েলি সেনারা হামলা চালাবে না। তবে যুদ্ধবিরতির আলোচনায় স্থানীয় সময় সোমবার মিশরের কায়রোতে যাওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ অব্যাহত রেখেছে ফিলিস্তিনপন্থীরা। এতে কমপক্ষে সাড়ে ৫০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ।

এছাড়াও এই আন্দোলন ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সেখানে তাবু গেড়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রতিবাদ করছে বিক্ষোভকারীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক অপরাধ আদালতইসরায়েল-হামাসগাজা যুদ্ধগ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT