আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কাতার যাচ্ছে ইসরায়েলের প্রতিনিধিরা

বিধ্বস্ত শহরে যুদ্ধের পর ধ্বংসস্তূপের মধ্যে সেনা সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিধ্বস্ত শহরে যুদ্ধের পর ধ্বংসস্তূপের মধ্যে একজন সেনা সদস্য চলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কাতারের দোহায় গাজা যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মি মুক্তির বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। এতে অংশ নিতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও শেন বেট নিরাপত্তা সংস্থার প্রধানসহ অন্যান্য প্রতিনিধি যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

সোমবার (১৩ জানুয়ারি) আল-জাজিরাসহ আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমে বলা হয়, যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৩২ ফিলিস্তিনি এবং গত ৫ দিনে ৭০ শিশু নিহত হয়েছে।

এদিকে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে হামলা আরো জোরদার করেছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪৬ হাজার ৫৬৫ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৯ হাজার ৬৬০ জন আহত হয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…