আন্তর্জাতিক

গাজা ও বৈরুতে ইসরায়েলি হামলায় ব্যাপক প্রাণহানি

গাজা ও বৈরুতে ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা ও বৈরুতে ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে, ধ্বংসের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজায় ইসরায়েলি হামলায় ৭৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১৫৮ জন। এছাড়া লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েল হামলায় ৫ জন নিহত হয়েছে।

আজ (১৯ নভেম্বর) মঙ্গলবার একটি প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের তেল আবিবে ক্ষেপনাস্ত্র হামলার পর বৈরুতের কেন্দ্রস্থলে হামলা চালায় ইসরায়েল।

এদিকে দুর্ভিক্ষপীড়িত গাজায় জাতিসংঘের ত্রাণবাহী একশ’টি গাড়ী লুট হয়েছে। লুটপাটকারীদের ধরতে চালানো অভিযানের সময় প্রাণ হারিয়েছে ২০ ফিলিস্তিনি। বৈরুতে হিজবুল্লাহ’র ক্ষেপনাস্ত্র হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, হামলার পর একটি ভবনে আগুন জ¦লতে দেখা যায়। এছাড়া বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে।

বিষয়:ইসরায়েলি হামলা গাজা বৈরুত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…