চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলি হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে: ইরান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ২৬, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ঢাকার আকাশে শহরজোড়া আলো, রাতের শহর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের রাজধানী তেহরান, খুজিস্তান ও ইলাম প্রদেশের বিভিন্ন স্থাপনায় ইসরায়েল যে হামলা চালিয়েছে তা মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা ব্য়র্থ করে দিতে সক্ষম হয়েছে। তবে কিছু ক্ষেত্রে সামান্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী।

আজ (২৬ অক্টোবর) শনিবার ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর বরাতে দেশটির সংবাদ মাধ্যম পার্স টুডে জানিয়েছে, তেহরান ও আশপাশের অধিবাসীরা রাত ২টার দিকে বিস্ফোরণের যেসব শব্দ শুনতে পেয়েছেন সেগুলো ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হয়ে ওঠার শব্দ। তেহরানের কোন লক্ষ্যবস্তুতে বড় ধরনের আঘাত হানার খবরগুলো সঠিক নয়।

এদিকে ইরানের রাজধানী তেহরানসহ সারাদেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তেহরানের অধিবাসীরা সপ্তাহের প্রথম কর্মদিবসে যার যার কর্মস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সকল স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্লাস নির্ধারিত সময়ে শুরু হচ্ছে। শুধুমাত্র ইরানের সকল বিমানবন্দরের সকল ফ্লাইট সাময়িক সময়ের জন্য বাতিল করা হয়েছে।

ইরানের সূত্র বার্তা সংস্থা তাসনিমকে বলেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী, ইরান ইসরায়েলি আগ্রাসনের জবাব দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। ইরান নিজের ওপর যেকোন ধরনের আগ্রাসনের জবাব দেয়ার অধিকার সংরক্ষণ করে। নিঃসন্দেহে ইসরায়েল যেকোন হামলার যথোপযুক্ত জবাব পাবে।

অন্যদিকে ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, গত কয়েক মাস ধরে ইরান যেসব হামলা চালিয়েছে তার জবাবে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, কয়েক দফায় এ হামলা চালানো হয়েছে এবং হামলা শেষে তার ভাষায় ইসরাইলি যুদ্ধবিমানগুলো তাদের ঘাঁটিতে ফিরে গেছে।

ট্যাগ: ইরানইসরায়েল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

পরবর্তী

মঙ্গল গ্রহে বেঁচে থাকার স্বপ্ন দেখছে বিজ্ঞান

পরবর্তী
মঙ্গল গ্রহের লাল রঙের পৃষ্ঠার ছবি, বৈজ্ঞানিক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গল গ্রহে বেঁচে থাকার স্বপ্ন দেখছে বিজ্ঞান

ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে মাঠে খেলছেন, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়াশিংটনের ১১ উইকেট, ভারতের সামনে ৩৫৯ রানের পাহাড়

সর্বশেষ

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT