চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতারের হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েলি হামলার ফলে ধ্বংসপ্রাপ্ত ভবন ও ধ্বংসস্তূপ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি হামলায় কাতারের দোহায় ক্ষতিগ্রস্ত একটি ভবন।

ইসরায়েলি বাহিনী এবার কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

মঙ্গলবার ৯ সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের হত্যার চেষ্টা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হামাসের একটি সূত্র জানিয়েছে, আলোচনাকারী দল যখন মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থাপিত গাজা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিল তখনই এই হামলা চালানো হয়।

কাতার কাপুরুষোচিত ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে, এটিকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।

হামলার বিষয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েলি বিমান হামলা কাতারের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রকাশ্য লঙ্ঘন। তিনি আরও বলেছেন, , যুদ্ধবিরতির সম্ভাবনা নষ্ট করার পরিবর্তে গাজা যুদ্ধে সকল পক্ষকে স্থায়ী যুদ্ধবিরতির জন্য কাজ করতে হবে।

Reneta

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা সমস্ত আন্তর্জাতিক আইন এবং নিয়ম লঙ্ঘন করেছে। মন্ত্রণালয়টি আরও বলেছে, আমরা নিরাপত্তা পরিষদকে আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব গ্রহণের আহ্বান জানাচ্ছি।

এছাড়াও ইরাক, জর্ডান ও মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়গুলো বলছে, এটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। একটি সার্বভৌম জাতির সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার উপর স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।

গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে, গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে, যাদের মধ্যে সাতজন সাহায্যপ্রার্থীও রয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৬৪ হাজার ৬০৫ জন নিহত এবং এক লাখ ৬৩ হাজার ৩১৯ জন আহত হয়েছে। আরও হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলে মোট এক হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে বন্দী করা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলকাতারকাতারের দোহায় ইসরায়েলি হামলাহামাস নেতাদের হত্যার উদ্দেশে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT