জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইসরাইলি হামলায় কমপক্ষে ২৮ জন নিহত

জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইসরাইলি হামলার ফলে ধোঁয়া ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
গাজা ভূখণ্ডের নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়ে কমপক্ষে ১৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আহত হয়েছেন আরও অনেকে।
এছাড়া উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েল বিমান হামলা চালানোর পর অন্তত ২৮ জন নিহত হয়েছেন। রোববার (১৯ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরা বলছে, নুসেইরাতের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত ১৭ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
আল জাজিরা আরও জানায়, উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






