চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৬৯ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ শনিবার ৩৬৯ জন ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। বিনিময়ে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস ৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে।

হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেড এবং ফিলিস্তিনি কারাবন্দিদের সহায়তা প্রদানকারী সংস্থা প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস একটি বিবৃতিতে জানায়, আজ শনিবার মুক্তিপ্রাপ্ত ৩৬৯ জন কারাবন্দীর মধ্যে ৩৩৩ জন গাজার বাসিন্দা। তাদেরকে ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি সেনাবাহিনীর গাজা অভিযানের সময় গ্রেপ্তার করা হয়েছিল। বাকি ৩৬ জন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।

এই বিনিময়ে মুক্তি পাওয়ার তালিকায় থাকা ৩ জন ইসরায়েলি জিম্মি হলেন সাশা ত্রোউফানভ, সাগুই দেকেল-শেন এবং আয়ার হর্ন। ২০২৩ সালে হামাস ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে এসেছিল, তাদের মধ্যে এই তিনজনও ছিলেন। হামাস গতকাল ইসরায়েল সরকারের কাছে এই জিম্মিদের নাম পাঠিয়েছে।

Banglabid

আল কাসেম ব্রিগেডের মুখপাত্র হাজেম কাসেম জানিয়েছেন, এই মুক্তি প্রক্রিয়া ‘যথাযথ পদ্ধতিতে’ সম্পন্ন হবে, যা ফিলিস্তিনের ‘সংস্কৃতি এবং ইসলামের শিক্ষার’ প্রতিফলন ঘটাবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১২০০ মানুষ হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে। এর জবাবে ইসরায়েল গাজায় অভিযান শুরু করে, যা ১৫ মাস ধরে চলেছে। এই অভিযানে গাজায় ৪৮ হাজারেরও বেশি মানুষ নিহত এবং ১ লাখ ১১ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। গাজা প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারীদের চাপে হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল ১৬ জন জিম্মিকে মুক্তি দিয়েছে এবং হামাস ৭৬৬ জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলফিলিস্তিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শফিক রেহমানের হাত ধরে ‘ভালোবাসা পদক’ প্রবর্তন

পরবর্তী

আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে: অ্যাটর্নি জেনারেল

পরবর্তী
অ্যাটর্নি জেনারেল জনৈক বক্তৃতা দিচ্ছেন, পেশাদার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে: অ্যাটর্নি জেনারেল

খুশি দম্পতি গাছের ছায়ায় বসে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুনেই প্রথম সন্তানের বাবা হচ্ছেন পরম

সর্বশেষ

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো নয়াদিল্লি

আগস্ট ২০, ২০২৬

গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে প্রথম বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

শিরোপা জিতে ফ্লিক বললেন, বার্সার একজন ‘৯’ দরকার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT