আন্তর্জাতিক

লেবানন ও হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতিতে যাবে ইসরায়েল

দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনাস্থলে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে, ধোঁয়া ও ধ্বংসাবশেষ চারপাশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লেবানন ও  ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির কাছাকাছি পৌঁছেছে ইসরায়েল। আজ ইসরায়েলের পার্লামেন্টে যুদ্ধবিরতির বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

রয়টার্স জানিয়েছে, আজ (২৬ নভেম্বর) মঙ্গলবার ইসরায়েলি মন্ত্রিসভায় চুক্তি অনুমোদনের প্রস্তাব তোলা হবে বলে। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে বলে জানা গেছে।

লেবানন পার্লামেন্টের ডেপুটি-স্পিকার ইলিয়াস বোসাব বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি বাস্তবায়নে বড় কোনো বাধা নেই।

৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে বলা হয়েছে, ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করবে এবং হিজবুল্লাহকে ওই এলাকা ত্যাগ করতে হবে।

তবে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি হামলায় দুইজন লেবানিজ নিহত হয়েছে।

বিষয়:ইসরায়েল লেবানন হিজবুল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…