আন্তর্জাতিক

মার্কিন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থীদের উপর ইসরায়েল সমর্থকদের হামলা

প্রতিবাদে অংশ নেওয়া নারী, মুখে ব্যথা অনুভব করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবাদে অংশ নেওয়া নারী, মুখে ব্যথা অনুভব করছেন, অন্যরা স্লোগান দিচ্ছেন ও পরিস্থিতি উত্তপ্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল। এসব বিক্ষোভে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানানো হচ্ছে। এবার ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া এসব শিক্ষার্থীদের উপর হামলা করেছে ইসরায়েল সমর্থকরা।

বুধবার ১ মে সংবাদ সংস্থা রয়টার্স’র প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে (ইউসিএলএ) ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের সাথে ইসরায়েল সমর্থকদের মধ্যে সহিংস সংঘর্ষ শুরু হয়।

প্রতিবেদনে বলা হয়, একটি মার্কিন গণমাধ্যমের লাইভ ভিডিওতে সংঘর্ষের এই চিত্র দেখা গেছে।

ইউসিএলএ’র শিক্ষার্থীদের পত্রিকা ডেইলি ব্রুইন বলছে, ইসরায়েলের সমর্থকরা ক্যাম্পাসে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ক্যাম্প ভেঙে ফেলার চেষ্টা করছিল।

লস এঞ্জেলেস’র ডেপুটি মেয়র অব কমিউনিকেশনস জ্যাচ সিডল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জিন ব্লক পুলিশের শরণাপন্ন হন। এ সময় পুলিশ তার আহ্বানে সাড়া দেয়।

মার্কিন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের রক্ষা করতে বাকি শিক্ষার্থীরা অস্থায়ী ব্যারিকেড হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ প্ল্যাকার্ড বা ছাতা ধরে রেখেছে।

বিষয়:ইসরায়েল-ফিলিস্তিনি যুদ্ধ মার্কিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…