আন্তর্জাতিক

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, কমপক্ষে ৫০ জন নিহত

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ ও আহতদের দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরায়েলের উড়োজাহাজ হামলায় হামাস কমান্ডারসহ কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও অনেকে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল (৩১ অক্টোবর) মঙ্গলবার রাতে ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থীশিবিরের ঘরবাড়ি লক্ষ্য করে উড়োজাহাজ হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

হামলায় হামাসের একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এছাড়াও হামলা চালিয়ে তারা হামাসের ভূগর্ভস্থ অবকাঠামো ধবংস দেওয়ার দাবি করেছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা গাজার প্রায় ৩০০টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

ইসরায়েল জানিয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় তাদের বিমান হামলা এবং স্থল অভিযান এখনও অব্যাহত রয়েছে।

বিষয়:ইসরায়েল-গাজা সংকট ইসরায়েলের হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…