যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় দফায় জিম্মি ৪ নারী ইসরাইলি সেনাকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ২শ’ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। মুক্তি পাওয়া ২শ’ ফিলিস্তিনির মধ্যে ১শ’ ২১ জন যাবজ্জীবন কারাদ- ভোগ করছিলেন, বাকি ৭৯ জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ছিলেন। দীর্ঘ ১৫ মাস বন্দিদশা থেকে মুক্ত হয়ে নিজ বাড়ি ফিরেছেন তারা।








