চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ণ ০১, অক্টোবর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্থল হামলা চালানোর ঘোষণা দেয়ার পর পরই লেবাননে হামলা শুরু করে। যদিও হামলাটি সীমিত এবং নির্ধারিত লক্ষ্যবস্তু লক্ষ্য করে চালানো হচ্ছে বলে দাবি করেছে তারা।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্থল হামলার বিষয়ে বলেছে, কয়েক ঘণ্টা আগে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে সাউথ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে নির্দিষ্ট এবং সীমিত স্থল অভিযান শুরু করেছে সেনারা।

বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় আরও ৪৫ জন নিহত হয়েছে। সোমবার থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৬ জনে।ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বৈরুতের দক্ষিণাঞ্চলে বোমা হামলা চালানো হচ্ছে।

হিজবুল্লাহর দ্বিতীয় শীর্ষ নেতা নাঈম কাশেম বলেছেন, তারা ইসরাইলের স্থল অভিযান মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছেন। হিজবুল্লাহর এই অবকাঠামোগুলো ইসরায়েলি শহরগুলোর জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এর আগে সোমবার রাতে লেবাননে স্থল হামলার অনুমোদন দেয় ইসরাইলের নিরাপত্তা পরিষদ। লেবাননে স্থল হামলার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক বিমান ও কামান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সে সময়ই ধারণা করা হচ্ছিলো, স্থল সেনাদের লেবাননে প্রবেশের ব্যবস্থা করতে এমন তীব্র হামলা চালানো হচ্ছে।

Reneta

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিবৃতিতে দাবি করেছে, এই স্থল হামলা হবে সীমিত, স্থানীয় এবং হিজবুল্লাহর নির্দিষ্ট অবস্থান লক্ষ করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েললেবাননহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬

ভিভিআইপি গাড়িবহর নাকি অ্যাম্বুলেন্স: প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুসরণযোগ্য দৃষ্টান্ত

মে ৭, ২০২৬

‘মুক্ত গণমাধ্যম’ ছিল বিগত সরকারের গালভরা বুলি: জহির উদ্দিন স্বপন

মে ৭, ২০২৬

ফরিদুর রেজা সাগরের নতুন বই ‘প্রিয়জন আপনজনে’র প্রচ্ছদ উন্মোচন

মে ৭, ২০২৬

হেফাজত হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ জড়িতদের শাস্তি দাবি

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT