চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে পড়েছে ইসরায়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ১৮, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইসরায়েল তাদের প্রতিরক্ষামূলক অ্যারো ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে পড়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তিন-স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভর করে ইসরায়েল। তবে ইরানের সাম্প্রতিক হামলা এ ব্যবস্থার সবচেয়ে উন্নত স্তরগুলোকেও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। হামাস ও হেজবুল্লাহর ছোট পাল্লার রকেট ও ড্রোন হামলা মোকাবিলায় ব্যবহৃত হয় ‘আয়রন ডোম’। পরবর্তী স্তর ‘ডেভিডস স্লিং’। এটি ভারী রকেট ও কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম। তৃতীয় স্তরে রয়েছে ‘অ্যারো-২’ ও ‘অ্যারো-৩’, যা ব্যালিস্টিক ও এক্সোঅ্যাটমোসফেরিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম।

তবে দীর্ঘদিন ধরেই ‘অ্যারো’ প্রতিরোধ ব্যবস্থার জোগান দেয়া ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত বছরের এপ্রিল মাসে ইরানের প্রথম হামলার পর থেকেই ইসরায়েল ‘অ্যারো’ পুনঃসরবরাহে হিমশিম খাচ্ছে বলে গত সেপ্টেম্বরেই একটি প্রতিবেদনে জানিয়েছিল এমইই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এসব ক্ষেপণাস্ত্র তৈরি করে।

ট্রাম্প প্রশাসনের সাবেক প্রতিরক্ষা কর্মকর্তা এবং ইরানের সঙ্গে সামরিক সংঘর্ষেরবিরোধী ড্যান ক্যালডওয়েল এক্সে লিখেছেন, ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং বিপুল পরিমাণে উৎপাদন করা কঠিন।’

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মোতায়েন করা রয়েছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং টার্মিনাল হাই অল্টিচিউড এরিয়া ডিফেন্স (থেড) যেগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম। এছাড়া মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজগুলোও বিভিন্ন প্রজেক্টাইল ভূপাতিত করেছে।

Reneta

ইসরায়েল অ্যারো ইন্টারসেপ্টরের ঘাটতিতে পড়ায় ইরান থেকে নিক্ষিপ্ত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র গুলি ঠেকানোর সক্ষমতা কিছুটা হলেও ব্যাহত হতে পারে।

ওই মার্কিন কর্মকর্তা পত্রিকাটিকে বলেন, যুক্তরাষ্ট্র এ সংকট সম্পর্কে গত কয়েক মাস ধরেই জানে এবং ওয়াশিংটন ইতোমধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে স্থল, আকাশ ও সমুদ্রপথে বিভিন্ন সহায়তা প্রদান করছে।

এই জানতে চাইলে ইসরায়েলি সেনাবাহিনী গোলাবারুদের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েল-ইরান সংঘাতক্ষেপণাস্ত্রপ্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

নারী প্রজনন স্বাস্থ্যের জন্য হুমকি ‘এন্ডোমেট্রিওসিস’

এপ্রিল ২৭, ২০২৬

আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিকল্পনা নিয়ে নেমেছিলেন হৃদয়

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে চার জেলায় ৭ জনের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানসহ ওই অঞ্চলের দেশগুলোর স্বার্থে রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে: পুতিন

এপ্রিল ২৭, ২০২৬

শামীমের ব্যাটিং উপভোগ করেছেন হৃদয়

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT