আন্তর্জাতিক

ফিলিস্তিনে সহযোগিতা বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে গুগলে বিজ্ঞাপন দেয়ার অভিযোগ

ফিলিস্তিনে সহযোগিতা বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে গুগলে বিজ্ঞাপন দেয়ার অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনে সহযোগিতা বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে গুগলে বিজ্ঞাপন দেয়ার অভিযোগের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে অনুদান বন্ধে গুগলের বিজ্ঞাপন ক্রয় করা এবং এর মাধ্যমে ত্রাণ সংস্থাটির বিরদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ এনেছে। 

মিডল ইস্ট মিরর জানিয়েছে, সংস্থাটির কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেছেন, গাজায় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের ভুল তথ্য এবং বিভ্রান্তির সৃষ্টি গাজার যুদ্ধে একটি অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ফিলিপ লাজারিনি ইসরায়েল সরকারকে সংস্থাটিতে অনুদান দেওয়া এবং ওই সংস্থার বিরুদ্ধে মানহানির প্রচারণা চালানোর জন্য গুগলে বিজ্ঞাপন দেয়ার অভিযোগ করেন।  তিনি বলেন, ইউএনআরডব্লিউএ হল গাজার সঙ্কটে সাড়া দেওয়া বৃহত্তম মানবিক সংস্থা। এই প্রচারাভিযানটি শুধুমাত্র সংস্থার সুনামকেই ক্ষতিগ্রস্ত করে না বরং এর কর্মীদের জীবনকেও বিপন্ন করে।

লাজারিনি আরও বলেন, এ ধরনের ভুয়া তথ্য বন্ধ এবং একই সঙ্গে তাদের বিরুদ্ধে তদন্ত করা উচিত। এ কাজে তিনি রেগুলেটরি কোম্পানি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

১৯৪৯ সাল থেকেই ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু ইসরায়েল এ সংস্থার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। এছাড়া এ সংস্থার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমেরও অভিযোগ আনা হয়েছে।

বিষয়:ইউএনআরডব্লিউএ ইসরায়েল জাতিসংঘ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…