চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৬
আন্তর্জাতিক
A A

ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল- এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট ও মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তাদের প্রতিবেদনে বলা হয়, শনিবার ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টা হামলার আশঙ্কায় ইসলাইলজুড়ে জরুরি অবস্থা জারি। 

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, পশ্চিম তেহরান-এ দুটি বোমার বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

পশ্চিম তেহরানে অবস্থানরত আল জাজিরার প্রতিবেদকও দুটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে দীর্ঘদিনের কূটনৈতিক উদ্যোগে আশানুরূপ অগ্রগতি না হওয়ায় তেহরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, ইরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনা নিয়ে তিনি সন্তুষ্ট নন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্ত মানতে রাজি হচ্ছে না ইরান। এই পরিস্থিতিকে তিনি উদ্বেগজনক বলেও মন্তব্য করেন।

Reneta

অন্যদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চললেও এখনো কার্যকর কোনো সমাধানের ইঙ্গিত মেলেনি।

কূটনৈতিক পথ ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা আরও জোরালো হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-জাজিরাইরান যুদ্ধ ২০২৬ইসরায়েলওয়াশিংটন পোস্টজেরুজালেম পোস্টডোনাল্ড ট্রাম্পতেহরানপরমাণুকূটনীতিবিশ্বসংবাদমধ্যপ্রাচ্যসংকটযুক্তরাষ্ট্রযুদ্ধসংবাদহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাকের অভিজ্ঞতাভিত্তিক শিখন তরীর বহরে যুক্ত হলো নতুন তিন তরী

জুন ১৫, ২০২৬

স্বর্ণযুগের কিংবদন্তী অভিনেতা-অভিনেত্রীদের মিলনমেলা চ্যানেল আই কার্যালয়ে

জুন ১৫, ২০২৬

‘মনিবিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ ২০২৬’এর বিশেষ আয়োজনে চলচ্চিত্র জগতের মহাতারকারা

জুন ১৫, ২০২৬

সাংবাদিকদের সত্যকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

জুন ১৫, ২০২৬

জনগণ ভালো নেই, পাশা পুরো উল্টে গেছে: মাহমুদুর রহমান মান্না

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT