আন্তর্জাতিক

হামাসের ২০০ যোদ্ধাকে আটক করেছে ইসরায়েল

ইসরায়েলি সেনারা সড়কে মোতায়েন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়কে মোতায়েন ইসরায়েলি সেনারা, নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজা থেকে গত এক সপ্তাহে হামাস ও ইসলামিক জিহাদের অন্তত ২০০ যোদ্ধাকে আটক করেছে ইসরায়েল। আটক এসব যোদ্ধাদের ইসরায়েলের ভূখণ্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ।

রোববার ২৪ ডিসেম্বর আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, অবরুদ্ধ গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩৬৮ জন।

শনিবার নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানায় গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়, এ নিয়ে গাজায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ২৫৮ জনে এবং আহত হয়েছেন ৫৩ হাজার ৬৮৮ ফিলিস্তিনি। এছাড়াও গাজা সিটিতে ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় একটি যৌথ পরিবারের ৭৬ জন সদস্য নিহত হয়েছেন।

ব্রিফিংয়ে বলা হয়, গাজা থেকে গত এক সপ্তাহে হামাস ও ইসলামিক জিহাদের ২০০ যোদ্ধাকে আটকের দাবি করেছে ইসরায়েল। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের ইসরায়েলের ভূখণ্ডে নেওয়া হয়েছে।

ইসরায়েল আরও দাবি করেছে, গত ৭ অক্টোবর গাজায় হামলা শুরুর পর থেকে ৭০০ ফিলিস্তিনি যোদ্ধাকে আটক করেছে তারা।

বিষয়:আটক ইসরায়েল ইসরায়েল-হামাস ফিলিস্তিনি বন্দি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…