চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিবিরের অনুপ্রবেশের অভিযোগে ইবি ছাত্রলীগের লাঠি মিছিল

সাদিয়া আফরিন অমিন্তা সাদিয়া আফরিন অমিন্তা
৫:০২ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৪
- সেমি লিড, কুষ্টিয়া, জনপদ, শিক্ষা
A A
ইবি ছাত্রলীগের লাঠি মিছিল, শিবিরের অনুপ্রবেশের অভিযোগে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাম্পাসে ছাত্র শিবিরের অপতৎপরতা ঠেকাতে এবং কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবিরের অনুপ্রবেশের অভিযোগে ক্যাম্পাসে লাঠি মহড়া দিয়েছে ইসলামের বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার ১৬ জুলাই দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে বিভিন্ন হলের ছাত্রলীগ কর্মীরা লাঠিসোঁটা হাতে ক্যাম্পাসে মহড়া দেয়।

এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা, ‘শিবিরের চামড়া, তুলে নেব আমরা’, ‘শিবির পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’, ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘শিবিরের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

Banglabid

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আমরা বরাবরই বলে এসেছি ছাত্রদের যৌক্তিক আন্দোলনের সাথে ছাত্রলীগ সবসময় সংবেদনশীল। আপনাদের দাবির সাথে একমত এবং আমরা যৌক্তিক একটা সংস্কার চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ১৯৭১-এর মতো গত পরশুদিন রাতে তথাকথিত মেধাবীরা নিজেদেরকে রাজাকার রাজাকার বলে ঘোষণা দিয়েছে।

তিনি আরও বলেন, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম ১৯৭১ সালে পরাজিতদের শক্তি ওই জামায়াতের দোসর ছাত্র-শিবির ঘোষণা দিয়েছে, আমরা ছাত্রদের পক্ষে আছি, ছাত্রদল ঘোষণা দিয়েছে আমরা আন্দোলনকারীদের পক্ষে আছি। আপনাদের কাজই জলঘোলা করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করা। এর আগে আপনারা কোথায় ছিলেন? আপনারা সাধারণ ছাত্রদের মাঝে ঢুকে ক্যাম্পাসের পবিত্র মাটি নষ্ট করতে চাচ্ছেন। আপনার কঠোর হাতে প্রতিহত করা হবে।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, যৌক্তিক দাবি নিয়ে যারা আন্দোলন করছে তাদের সাথে আমরা লক্ষ্য করছি পাকিস্তানি দোসর, আলবদর ও ঘৃণিত রাজাকার উপাধি নিয়ে অনেকেই দেশে অরাজকতা, বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করেছে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে লাশের রাজনীতি করতে চাচ্ছে, তাদের বাংলাদেশ ছাত্রলীগ প্রতিহত করতে প্রস্তুত। আমরা বলতে চাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে জামাত-শিবির বা ছাত্রদল যদি কোন চক্রান্ত করার চেষ্টা করে, কোন ধরণের অরাজকতা চালায় তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ তাদের প্রতিহত করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামের বিশ্ববিদ্যালয়কোটা সংস্কার আন্দোলনছাত্রলীগের লাঠি মিছিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনন্ত-রাধিকার সন্তানের অপেক্ষায় সালমান!

পরবর্তী

ছাত্রলীগের হামলার প্রতিবাদে ফুঁসছে ইসালামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

পরবর্তী
শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল, ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগের হামলার প্রতিবাদে ফুঁসছে ইসালামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

স্পেনের ইউরো জয়ে উল্লসিত ফুটবল দল ও কোচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের ইউরো জয়ে নিজেকে ‘অভিনন্দন’ দিলেন মরিনহো

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT