চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ পূর্বাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৪
শিক্ষা
A A
সংগৃহীত

সংগৃহীত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ব আরবি ভাষা দিবস-২০২৪ উপলক্ষে “আরবি ভাষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা: উদ্ভাবন উদ্বুদ্ধকরণ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ” প্রতিপাদ্য শীর্ষক আলোচনা সভা, র‌্যালি ও আরবি রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনয়াতনে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ. এস. এম. মামুনুর রহমান খলিলী, ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আলী উল্যাহ, রেজিস্ট্রার মো. আইউব হোসেন, কামাল আলহাজ্ব মাহমুদ খলিফা সাবেক কান্ট্রি ডিরেক্টর আল ফুজাইরা ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ এবং প্রফেসর ড. জায়েদ বিন গানেম আল জুহানি, সাবেক অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা, সৌদি আরব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান বলেন, আরবি ভাষা একটি আন্তর্জাতিক এবং বহুপ্রাচীন ভাষা, যার গুরুত্ব ও মূল্য অপরিসীম। আরবি ভাষার প্রভাব বিশ্বব্যাপী। এটি কেবল ভাষা নয়, সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ বাহক। বর্তমান বিশ্বে আরবি ভাষার ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর গুরুত্বও ক্রমবর্ধমান। এ ধরনের একটি ভাষাকে সম্মান জানানো আসলে নিজেকে সম্মানিত করারই অংশ।

সভাপতিত্বে বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম বলেন, আরবি ভাষায় দক্ষতা অর্জন করে এ দেশের মাদরাসা শিক্ষার্থীরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মক্ষেত্রে সুযোগ করে নিতে পারবেন। এর মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি পাবে, অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে। আরবি পবিত্র কুরআনের ভাষা, নবীগণের ভাষা।

Reneta

আরবি প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন মো. মাহমুদুর রহমান (ফাজিল অনার্স ১ম বর্ষ), দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা, ডেমরা, ঢাকা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মো. এমরান হোসাইন (কামিল স্নাতকোত্তর ২য় বর্ষ), মৌকারা দারুসসুন্নাত নেছারিয়া কামিল মাদরাসা মৌকারা দরবার শরীফ, নাঙ্গলকোট, কুমিল্লা। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ নুরুল আবছার (কামিল স্নাতকোত্তর ১ম বর্ষ), চুনতি হাকিমিয়া কামিল মাদরাসা চুনতি, লোহাগাড়া, চট্টগ্রাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী ও প্রভাষক (আরবি) মো. হারুনুর রশীদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়বিশ্ব আরবি ভাষা
শেয়ারTweetPin

সর্বশেষ

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT